শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

চুনারুঘাটের আমতলীতে বন বিভাগের অভিযান ॥ সেগুন-মেহগনিসহ কাঠ জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বন বিভাগের বিশেষ অভিযানে একটি স’মিল থেকে বিভিন্ন প্রজাতির ১৬ টুকরা অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৩৪ দশমিক ৭৪ ঘনফুট। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতলী (দেওরগাছ) এলাকার একটি স’মিলে এ অভিযান পরিচালনা করা হয়। কালেঙ্গা বনের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযান শেষে জব্দ করা কাঠগুলো চুনারুঘাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কাঠগুলো অবৈধভাবে প্রক্রিয়াজাত বা মজুত করার অভিযোগে জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনাঞ্চল রক্ষা এবং অবৈধ কাঠের মজুত ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com