মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচংয়ে খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১০ হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণার জন্য ছাত্র ফ্রন্ট নেতা লিটনের মরণোত্তর দেহ দান নবীগঞ্জের নোয়াপাড়ায় ক্রয়কৃত জমিতে লাগানো গাছ কাটতে বাধা ॥ থানায় অভিযোগ নবীগঞ্জে আলোচিত বোন হত্যা মামলার আসামী শাহীন সিলেট থেকে গ্রেফতার হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ॥ খালি পদ ৯৫৭টি হবিগঞ্জের বিরতিহীন বাস ভাংচুর ও শ্রমিকদের মারধোরের অভিযোগ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানি মেডেকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিনমজুর লিটন মিয়া হারিয়ে যেতে বসেছে মাধবপুরের ঐতিহ্যবাহী হাতে তৈরি পানির ফিল্টার চুনারুঘাটে যৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর মামলা বাহুবলে মাদক সেবন করে হট্টগোল এক যুবকের ৭ মাসের কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানি মেডেকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিনমজুর লিটন মিয়া

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের দৌলতপুর ইউনিয়নের মার্কুলী সড়কের নোয়াগাও এলাকায় মোটর সাইকেল দুঘর্টনায় লিটন মিয়া নামে এক দিন মজুর গুরুতর আহত হয়ে সিলেট ওসমানি মেডেকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অর্থের অভাবে লিটনের উন্নত চিকিৎসকরা করাতে পাড়ছেন না পরিবার।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দৌলতপুর পূর্বপাড়া গ্রামের লিটন মিয়া দীর্ঘদিন ধরে টিউবওয়েল বসানোর শ্রমিকের কাজ করে কারে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ১ সেপ্টেম্বর বেলা ২টার দিকে তিনি মোটর সাইকেল চালিয়ে মার্কুলী বাজারে যাচ্ছিলেন। নোয়াগাও এলাকার মোসাব্বির মিয়ার মিলের কাছে গেলে বিপরীতগামী একটি টমটম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে লিটন মিয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসার পর তার অবস্থান উন্নতি হয়নি। চিকিৎসকরা তার পরিবারকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। লিটন মিয়ার স্ত্রী তাকলিমা বেগম জানান, মার্কুলী-নবীগঞ্জ রাস্তাটির বিভিন্ন স্থান ভেঙ্গে গত সৃষ্টি হয়েছে। রাস্তার ভাঙ্গা স্থানেই টমটম চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে দুঘর্টনাটি ঘটে। তিনি বলেন-চিকিৎসা করতে গিয়ে অনেক অর্থ বয় হয়েছে। চিকিৎসক বলছেন এখন উন্নত চিকিৎসা করাতে হবে। কিন্তু এতো টাকা আমরা কোথায় পাবো। বর্তমানে গুরুতর অবস্থাই লিটনকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, লিটন মিয়ার দুঘর্টনার বিষয়টি অবগত আছি। এ ঘটনায় আহতের স্ত্রী ১৪ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ (জিডি) কেেরছন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com