বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচিত কমিটি অনুমোদন ॥ চেয়ারম্যান আহমেদ আলী মুকিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি অভিযোগ ॥ আমলে নিল আদালত নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তের অগ্নিসংযোগ শায়েস্তাগঞ্জ শিল্পায়ন ও জমি অধিগ্রহণের চাপে মৎস্য খামার ব্যাহত হওয়ার শঙ্কা নবীগঞ্জে আ.লীগ নেতা আকবর গ্রেফতার হবিগঞ্জ সদর থানার অভিযান ॥ ৩ পলাতক আসামি গ্রেফতার বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড লাখাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা গ্রহন লাখাইয়ে ১২ মামলার আসামি আমিরুল ইসলাম গ্রেফতার

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচিত কমিটি অনুমোদন ॥ চেয়ারম্যান আহমেদ আলী মুকিব, ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। অনুমোদিত কমিটিতে পদাধিকার বলে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব চেয়ারম্যান, সৈয়দ মো. শাহজাহান ভাইস চেয়ারম্যান এবং মো. আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব স্বাক্ষরিত ১১ নভেম্বরের অনুমোদনপত্রে হবিগঞ্জ জেলা ইউনিটের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ২ নভেম্বর হবিগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম। অনুমোদিত কমিটির মনোনীত সদস্যরা হলেন- জেলা বিএনপি নেতা এড. মো. সামছু মিয়া চৌধুরী, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: কুহিনুর আলম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com