স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এসআরবি-৯ এর পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার ও ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত রাত ১১ টার দিকে চুনারুঘাট থানার দুর্গাপুর বাজারে অবস্থান নেয়। এসময় একটি সিএনজিকে সিগন্যাল দিলে ১ জন পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী সিএনজিতে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা এবং সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ সজীব আহমেদ (২১), তার বাড়ি চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামে।
অপর আরেকটি অভিযানে রাত ২ টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জের নিকট ময়মনসিংহগামী একটি পরিবহণে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চুনারুঘাট উপজেলার হাপ্টর হাওর গ্রামের – মোঃ নজরুল ইসলাম (৩৪) ও ওমর ফারুক (২২) এবং মৌলভীবাজার জেলারপশ্চিম লইয়ারকুল গ্রামের রাছনা আক্তার (৩৫) ।
পরে উদ্ধারকৃত গাঁজা সহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়।