বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার ॥ কারাগারে প্রেরণ জিএম কাদের বাস ভবনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাপার বিক্ষোভ শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর থানার অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার শহরতলীর ভাদৈ গ্রামে শিশু অপহরণের ঘটনায় যুবক আটক বিভিন্ন সমস্যায় জর্জরিত লাখাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্স লাখাই বাজারে ঔষধ প্রশাসনের অভিযান জরিমানা এড়াতে তালাবদ্ধ ফার্মেসি জেলা প্রশাসক বরাবর অটো রিক্সার নাম্বার প্লেইট পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

শহরতলীর ভাদৈ গ্রামে শিশু অপহরণের ঘটনায় যুবক আটক

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে সানী নামে সাত বছরের এক শিশুকে ঘর থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে জিহান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক ওই শিশুর বোন জামাই।
জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটির বোন জামাই জিহান রাতের আধারে লোকজন নিয়ে ঘরে প্রবেশ করে সানীকে নিয়ে যায়। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন শিশুর মা আনু বেগম।
নিখোঁজ সানী পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরে বিষয়টি স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ জিহানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
আরও জানা যায়, প্রায় ৫ বছর আগে বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের জিহান বিয়ে করে সানির বোনকে। বিয়ের কিছুদিন পর জিহানের স্ত্রী সৌদি আরব চলে যায়। এরপর স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন কিছুদিন সুন্দরভাবে চললেও এক পর্যায়ে তাদের মধ্যে অমিল দেখা দেয়। পরে জিহানের স্ত্রী তার স্বামীকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। এর জের ধরেই গত মঙ্গলবার গভীর রাতে জিহান তার লোকজনকে নিয়ে সানিকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com