বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

একুশে টেলিভিশনের শ্রেষ্ট প্রতিনিধির পদক পেলেন মৌলভীবাজারের সাংবাদিক বিকুল চক্রবর্তী

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলার সাংবাদিক বিকুল চক্রবর্তী একুশে টেলিভিশনের শ্রেষ্ট প্রতিনিধির পদক পেয়েছেন, বিকুল চক্রবর্তী মৌলভীবাজার জেলার ইমজার সাধারণ সমপাদক ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। একুশে টেলিভিশন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে ২০০৭ সালে নিয়োগ পান তিনি। প্রতিনিধি সম্মেলন ২০১৯ অনুষ্ঠানে ২০১৮ সালের শ্রেষ্ঠ প্রতিনিধি মনোনীত হন গতকাল ২২ জুন শনিবার। ঢাকা একুশে টেলিভিশন এর হলরুমের অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চৌধুরী (এম,পি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী কে. এম খালিদ (এম,পি)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল জেলার প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিউজ এডিটর সহ একুশে টেলিভিশনের ব্যবস্থাপক ও পরিচালক। শ্রেষ্ঠ প্রতিনিধি হওয়া প্রসঙ্গে বিকুল চক্রবর্তী বলেন, আমি মৌলভীবাজারের সন্তান হিসেবে আজ গর্বিত। আমি মৌলভীবাজারের মান রাখতে পেরেছি। আমার এই অর্জন এটা আপনাদের। এটা মৌলভীবাজারের জেলার সকল সাংবাদিকদের। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করে আসছি। আপনাদের সহযোগিতার ফলে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিনিধির সুনাম অর্জন করতে পেরেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com