সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির হবিগঞ্জ সদর হাসপাতালে মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার গোবিনপুর গ্রামের রেলওয়ে লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া আহত অজ্ঞাত ব্যক্তি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা গেছে। তবে অভিযোগ রয়েছে চিকিৎসার অবহেলায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। গতকাল শুক্রবার সন্ধা ৭ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। সদর এসআই পলাশ চন্দ্র দাস লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেন।
সুত্র জানায়, গতকাল শুক্রবার সকাল ১১ টায় মিরপুর ইউনিয়নের গোবিনপুর গ্রামের রেললাইনের পাশ থেকে (৪০) বছর বয়সের ওই ব্যক্তির রক্তাক্ত দেহ গ্রাম পুলিশ আব্দুল হাই ও বাহুবল থানার পুলিশ উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালে মেঝেতে অবহেলায় পড়ে তাকে সে শুধু মাত্র হাসপাতাল থেকে একটি স্যালাইন ছাড়া আর কিছুই দেয়া হয়নি তাকে। কিন্তু হাসপাতালের দ্বায় এড়াতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাললে প্রেরন দেখানো হয়। অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আহতের সাথে আসা গ্রাম পুলিশ আব্দুল হাই জানান, হাসপাতালে সারাদিনে একটি স্যালাইন ছাড়া আর কিছুই দেয়া হয়নি ওই রোগীকে।
এ ব্যাপারে ডাক্তার মেহেদি হাসান জানান, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। আমরা যথাসাধ্য তার চিকিৎসা করেছি। কিন্তু তাকে বাচাঁনো সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com