বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নির্ঘুম প্রচারণায় মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসান ॥ হুমকি দামকী দিয়ে কেউ ভোট ডাকাতি করতে পারবেন না

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসান নিঘুর্–ম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের দোয়ারে দোয়ারে। সাড়াও পাচ্ছেন সম্মানিত পৌরবাসীর।
গতকাল বৃহস্পতিবার বিকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শহরের শায়েস্তাগর ঈদগাহ এলাকা থেকে শহরের প্রধান সড়কে প্রচারণা শুরু করেন। শহর প্রদিক্ষণ শেষে প্রচারণায় যান উমেদনগর গ্রামে। সেখান থেকে ফিরে কিবরিয়া ব্রীজ সংলগ্ন এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেকলীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ। হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ বাবুল চৌধুরীর পরিচালনায় পথ সভায় মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসান বলেন, এই ছোট শহরের সকল সমস্যা ও সম্ভাবনার কথা আপনারা জানেন। নতুন করে কিছু বলার নেই। তবুও আপনাদের সন্তান হিসাবে যদি জগ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
তিনি বলেন, কেউ হুমকি দামকী দিয়ে আপনাদের ভোট ডাকাতি করতে পারবে না। আপনা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তবে আপনাদের সন্তান হিসেবে জগ মাকায় আমি আপনাদের ভোট, দোয়া ও আর্শিবাদ কামনা করি। পথ সভায় স্বেচ্ছাসেকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com