বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিজের প্রতিষ্ঠিত বেতকান্দি জামিয়া মহিউস সুন্নাহ মাদরাসায় পরিচালক লাঞ্ছিত ॥ আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৬৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বেতকান্দি জামিয়া মহিউস সুন্নাহ মদিনাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আব্দুল ওয়াহাবকে লাঞ্ছিত করে মাদরাসা থেকে বের দেয়ার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মাওঃ আব্দুল ওয়াহাব বাদী হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্তরা হচ্ছেন বানিয়াচঙ্গের রাজাপুর গ্রামের মাওঃ নজির মিয়া, বেতকান্দি গ্রামের আমির হোসেন, কফিল উদ্দিন, আপীল উদ্দিন, সোহেল মিয়া, বক্তারপুর গ্রামের আবুল ফজল, বেগম মিয়া, বশির মিয়া, সুজাত মিয়া, এওর মিয়া কুয়েতী, মাওঃ আব্দুল্লাহ, মিনু মিয়া বেতকান্দি গ্রামের মাদ্রাসা শিক্ষক অলিউর রহমান।
অভিযোগে বলা হয়, জামিয়া মহিউস সুন্নাহ মদিনাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আব্দুল ওয়াহাব সময়, শ্রম ও অর্থ দিয়ে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে আসেন। এতে অভিযুক্তরা ঈর্ষান্বিত হয়ে তাকে মাদরাসা থেকে অপসারণের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। এর অংশ হিসেবে অভিযুক্তরা কমিটির সদস্যদের উপস্থিতি স্বাক্ষর ছাড়াই একটি রেজুলেশন তৈরী করে। এদিকে গত ১৮ মে সকাল ১১ টার দিকে প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায় প্রবেশ করলে অভিযুক্তরা তাকে বাধা দেন। এ সময় অভিযুক্ত মাওঃ আব্দুল্লাহ নিজেকে নতুন পরিচালক দাবী করেন। এ সময় অভিযুক্ত অলিউর রহমান মাদ্রাসার কক্ষ থেকে মাওঃ ওয়াহাবের বিছানা পত্র বাহিরে ফেলে দেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারপিট করতে উদ্যত হলে মান সম্মানের কথা চিন্তা করে অপমানিত হয়ে চলে আসেন। এর পর থেকে অভিযুক্তরা তার প্রতি অস্বস্তিকর আচরণ করে থাকেন। অভিযোগে তিনি উল্লেখ করেন মাদরাসায় বেতন ভাতা ও নির্মাণ ব্যয় বাবৎ কয়েক লাখ টাকা বাদীর পাওনা রয়েছে। অভিযুক্তরা তাকে মারধর সহ হত্যা করতে পারে বলেও তিনি আশংকা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com