বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিজানের নৌকার বিজয় নিশ্চিতে একাট্টা ৯নং ওয়ার্ডবাসী ॥ প্রচার মিছিল-সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিজানের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে একাট্টা হয়েছেন ৯নং ওয়ার্ডবাসী। গতকাল বিকেলে ওই এলাকার নানা-শ্রেণি পেশার লোকজন একত্রিত হয়ে প্রচার মিছিল ও সভা করেন। পরে এক পথসভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বিগত দিনগুলোতে সরকার দলীয় মেয়র না থাকায় শহরের উন্নয়ন হয়নি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও আন্তরিকতার অভাবসহ নানা কারণে পিছিয়ে পড়েছে পৌরসভা। মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কার্যক্রম। মহামারী আকার ধারণ করেছে জলাবদ্ধতা। পৌরবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। এক্ষেত্রে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান মিজানকে নির্বাচিত করার বিকল্প নেই। এ সময় উপস্থিত নারী-পুরুষ হাত তুলে মিজানুর রহমান মিজানকে সমর্থন জানান এবং দলমত নির্বিশেষে তাকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় বক্তব্য রাখেন-পঞ্চায়েত সরদার বাচ্চু মিয়া, শায়েস্তানগর যুব সংঘের সভাপতি রাজু আলী, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি চৌধুরী সাজু নাছের, মোঃ রায়হান, মাহমুদাবাদ এলাকার সরর্দার সুরুজ আলী, পৌর শ্রমিক লীগ সভাপতি ফজলু মিয়া, ফজলুর রহমান বজলু, মঈন উদ্দিন শাহীন, মন্নান জিহাদী, আব্দুল আউয়াল, জামাল মিয়া, শাহীন, মাহবুব সাদিক উজ্জ্বল, মহিবুল আলম জীবন, জুয়েল মিয়া, আব্দাল, ঝন্টু, রাজু, স্বজল, কামাল, আব্দুল হক চৌধুরী, মিজান মিয়াসহ এলাকার নানা শ্রেণি পেশার ৫ শতাধিক লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com