বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

নবীগঞ্জ উপজেলা জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও বিশ্ব বরেণ্য মোফাচ্ছিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবীতে সারা দেশের ন্যায় গতকাল সোমবার বাদ আছর নবীগঞ্জ পৌর জামায়াত আমীর সাইদুল হক চৌধুরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি নবীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে হবিগঞ্জ রোডস্থ জুয়েল ম্যানশনের সামনে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য পৌর আমীর সাইদুল হক চৌধুরী, উপজেলা সেক্রেটারী ইসমাঈল হোসেন, পৌর নায়বে আমীর আঃ মুকিত পাঠান, পৌর সেক্রেটারী আহমদ হোসাইন, জামায়াত নেতা আব্দুল মোন্তাকিম, মিজানুর রহমান চৌধুরী, মোঃ আলাউদ্দিন, আব্দুল মোন্তাকিম, উপজেলা (পশ্চিম) শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, উপজেলা (পূর্ব) শিবির সভাপতি আশরাফুল ইসলাম, পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম তালুকদার। আরো উপস্থিত ছিলেন মুস্তাকিম চৌধুরী, আলী বাহার, মুহাম্মদ শওকত আলী, মোঃ সুবিন চৌধুরী, হাঃ লুৎফুর রহমান, কলেজ শিবির সভাপতি সাকিন আহমেদ, পৌর শিবির অর্থ সম্পাদক আজহারুল ইসলাম তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com