বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাদক নিয়ন্ত্রণের পৃথক অভিযান ॥ নোয়াপাড়ার সাদ্দামসহ আটক ৪ ॥ ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক নিয়ন্ত্রণের পৃথক অভিযানে মাধবপুর ও বাহুবল থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও নগদ ২ দুই হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শন মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের মৃত নয়াব আলীর পুত্র মাদক ব্যবসায়ী সাদ্দামকে হোসেন (২৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই সময় ওই গ্রামের রোকসানার বাড়ীতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। সেখান থেকে রোকসানা (২৮) ও কামাল মিয়া (৩২) কে আটক করা হয় এবং ২৫ পিস ইয়াবাসহ সরঞ্জামাদী উদ্ধার করা হয়। অপর দিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাহুল উপজেলার পূর্বভাদেশ্বর গ্রামে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মৃত আনিস উল্লার পুত্র মাদক ব্যবসায়ী ফখরুল ইসলাম (৩১) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা নগদ ২ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন এর অপরাধে ২০১৮ সংশোধনী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com