শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্বর্নালংকারসহ মালামাল লুট

  • আপডেট টাইম বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার হরিপাশা গ্রামের ব্যবসায়ী রাহাতের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার মিরপুর বাজারের ব্যবসায়ী শাপলা কসমেটিক্স এর মালিক মকছুদ আলীর ছেলে রাহাত জানান, রাত ৩টার সময় ঘরের চিকনীচুলা দিয়ে ৫/৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রথমে তাকেসহ তার মা ও ছোট ৩ বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল, স্বর্ণলংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতির বিষয়টি আমার জানা নেই, ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com