বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুরান মুন্সেফি-শ্যামলী এলাকায় ছাত্র ও যুব সমাজের সাথে মেয়র প্রার্থী মিজানের মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার পুরান মুন্সেফি ও শ্যামলী এলাকার ছাত্র ও যুব সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ পৌর সভার উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান। গতকাল সোমবার রাত ৮ টায় স্থানীয় রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিনি এ মতবিনিময় সভা করেন। হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন চৌধুরী দিলু’র সভাপতিত্বে ও রাসেল চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর সভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ জাতীয় পরিষদের সদস্য আব্দুল আওয়াল দুদু, বিশিষ্ট মুরুব্বী মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, বিশিষ্ট মুরুব্বী কাওছার চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মালেক, শাহ আরেফিন সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক কে.এম শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা শাহ জালাল উদ্দিন জুয়েল, রিপন আহমেদ, সুমন চৌধুরী, পৌর যুবলীগ নেতা আবুল কাশেম, আনোয়ার মিয়া, কলিন চৌধুরী, তাহের মিয়া, রাজিব দাশ, চয়ন, মিজু আহমেদ রতন, রকি ও কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল বাতেন চৌধুরী প্রমূখ। সভায় মেয়র প্রার্থী মিজান তার বক্তব্যে বলেন, ‘মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করব। আপনারা আমাকে নির্বাচিত করে দেখুন, আপনারা আমাকে খুজতে হবে না। আমি আপনাদের খুজবো। আপনাদের সাথে নিয়েই সকল সমস্যা সমাধান করা হবে, ইনশাআল্লাহ’। সভায় নেতৃবৃন্দরা বলেন, আসন্ন পৌর সভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী মিজানকে নির্বাচিত করতে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সকল প্রকার প্রচার-প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com