বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সরকারি জায়গা থেকে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় পাশের অপর একটি স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। গতকাল সোমবার (১০ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান অভিযান চালিয়ে স্থাপনাটি উচ্ছেদ করেন। এ সময় নবীগঞ্জ থানার একদল পুলিশ তাকে সহযোগিতা করে। তিনি জানান, উপজেলার নিজ আগনা গ্রামের পশ্চিম দিকে কাজির বাজার মোড়ে সরকারী জায়গায় দীর্ঘদিন ধরে একটি ঘর নির্মাণ করে রেখেছেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। সোমবার সকালে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ স্থাপনাটি উচ্ছেদে নির্দেশ দেন নবীগঞ্জ উপজেলা ভূমি কমিশনার আতাউর গণি ওসমানিকে। কিন্তু তিনি অন্য একটি কাজে ব্যস্ত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান অভিযান চালিয়ে ৩৩৮ দাগের সরকারি জমি থেকে স্থাপনাটি উচ্ছেদ করেন। তবে পাশের ৩০৫ দাগের জমির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেটি উচ্ছেদ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com