বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মদিনা যুবলীগের ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মদিনা যুবলীগের উদ্যোগে ঈদ পূণর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৮ জুন রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক মাদানী। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।
শাহাদত হোসেন মজুমদার ও হাজী মোঃ মুছার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ শাহ জাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ফারছু আহমেদ চৌধুরী, মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, মদিনা জেলা যুবলীগ সহ-সভাপতি মুজিবুর রহমান সরকার, রাশেদ জিকরা, জসিম উদ্দিন (স্বাধীন), মহিউদ্দিন আজাদ, মদিনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনর রশিদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহেদ উদ্দিন, মাওলানা হারুনর রশিদ তালুকদার, মোহাঃ আকতার হোসেন, মদিনা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খলিফা, মামুন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুখে দুঃখে সব সময় প্রবাসীদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করে মিলাদ গাজী বলেন, প্রবাসীরা হলেন দেশের সূর্যসন্তান। তাদের কষ্টের উপার্জন বাংলাদেশের রাজস্ব ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই লক্ষ্য বাংলাদেশের মানুষকে আধুনিক সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়া। তাই প্রবাসীদের সম্মানে সবসময় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন মিলাদ গাজী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com