সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র “বাম বক্ষ”এর শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নৃত্যাঙ্গনের প্রাণ পুরুষ ওস্তাদ গৌতম আচার্যীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের ফসল নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র “বাম বক্ষ”এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বামবক্ষের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয় জমকালো নাচের অনুষ্ঠান “আলোর নাচন”। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডঃ আবু জাহির এমপি। বাম বক্ষের প্রতিষ্ঠাতা সভাপতি গোতম আচার্যীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পৌর মেয়র জিকে গউছ, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি এডঃ মনোয়ার আলী, সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমদ। নৃত্যানুষ্ঠান পরিচালনা করেন স্বর্ণপদক প্রাপ্ত যুক্তরাজ্যে নৃত্য প্রশিক্ষক কায়সার জাহান জনি। নৃত্য পরিবেশন করেন ওস্তাদ গৌতম আচার্যী, সুজন চৌধুরী, এমি, সুমন দাশ, পর্ণা, পপি, জয়, লাজ, কামাল, আশিক, প্রবির, মিশু, তমি, পূজা, বৃষ্টি, চৈতি প্রমূখ। উল্লেখ্য, গৌতম মহারতেœর ছাত্র স্বর্ণপদক প্রাপ্ত নৃত্য শিল্পী বর্তমানে যুক্তরাজ্যে নৃত্য প্রশিক্ষক কায়সার জাহান জনি সম্প্রতি দেশে ফিরে বাম বক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনন্দধারা একাডেমীর অধ্যক্ষ আবু মোতালেব খান লেবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com