বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি নির্বাচনের মনোনয়ন বিতরণ উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে
sdr

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে নবীগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউআরসি ভবনে মনোনয়ন পত্র সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সদস্য তোফাজ্জল হকের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর আক্তার চৌধুরী, নোয়াগাঁও(২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা চন্দ্র দাশ, গুজাখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ দাস তালুকদার, বাশডর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরন দে। এসময় নির্বাচন কমিশন এবং আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিনে বিভিন্ন পদে ৩৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী ১৮ জুন মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ। ১৯জুন যাচাই-বাচাই। ২০জুন প্রত্যাহার এবং ২৮জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com