বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট এসোসিয়েশন ইউকের ইফতার

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০১৯
  • ৬৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইফতার পূর্ব আলোচনা সভায়, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী। সাধারণ সম্পাদক জালাল আহমেদের পরিচালনায়, এতে বক্তব্য রাখেন- সাবেক রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, কেমডেনের সাবেক মেয়র ওমর ফারুক আনসারী, হবিগঞ্জ ডিস্ট্রীক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি এম এ আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী চুনারুঘাট এসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার মোঃ মামুন চৌধুরী, সংগঠনের সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মাসুক আহমেদ, সুপ্রিমকোর্টের আইনজীবি ব্যারিষ্টার মোঃ শাকাওয়াত হোসাইন খান, সুরমার চেয়ারম্যান মোঃ সালিক মিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান নিয়াজ, ইউকে যুবলীগ সহ সভাপতি চৌধুরী ফয়জুর রহমান, ইউথ এসোসিয়েশন ইউকের সভাপতি চৌধুরী নিয়াজ লিংকন, ব্যারিস্টার আশ্রাফুল আলম চৌধুরী, হবিগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ দেওয়ান রব মোর্শেদ, সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বৃন্দাবন এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক খায়ের জামান জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও সংঠনের আগামী নতুন কমিটি গঠন করার ব্যাপারে আলোচনা করেন। এতে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, আইন পেশা ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শামীম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com