রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে জনবল সঙ্কটে পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সেবা পাচ্ছেন না এলাকাবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সঙ্কটের কারণে মা ও প্রসূতি স্বাস্থ্য সেবা পাচ্ছেনা এলাকাবাসী। লোকবলের অজুহাতে অধিকাংশ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। প্রতিদিন বুল্লা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে লোকজন চিকিৎসা সেবার জন্য গেলেও একজন মাত্র স্বাস্থ্য পরিদর্শিকা রয়েছেন যিনি সময়মত স্বাস্থ্য কেন্দ্রে যান না। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহষ্পতিবার সকাল ১১টার গিয়ে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রের সামনে চিকিৎসা নিতে আসা কয়েকজন অসুস্থ নারী চিকিৎসার জন্য হাসপাতালের জড়ো হয়েছেন। কিন্তু তখনো স্বাস্থ্য কেন্দ্রে তালা খোলা হয়নি। চিকিৎসা নিতে আসা আছিয়া বেগম নামে এক নারী জানান, সকাল ১০টা থেকে ১২/১৩জন নারী চিকিৎসা সেবা নেওয়ার জন্য হাসপাতালে এসেছি। কিন্তু এখনো অনিতা বণিক নামে একজন স্বাস্থ্য পরিদর্শিকা হাসপাতালে আসেনি। প্রায়ই এমন ঘটনা ঘটছে। স্থানীয় ইউপি সদস্য জহরলাল সাহাজী জানান, এ হাসপাতালের অবস্থা খুবই খারাপ। অবহেলিত বুল্লাবাসী ডাক্তার ও প্রয়োজনীয় জনবলের কারণে চিকিৎসা সেবা পাচ্ছে না এলাকাবাসী। প্রায় সময়ই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বন্ধ থাকে। মাধবপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল জানান, এখানে এমবিবিএস, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, আয়া, নৈশ প্রহরী সহ স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা পরিদর্শিকা সহ ৫টি পদ রয়েছে। কিন্তু এখানে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা পরিদর্শিকা রয়েছেন। জনবল সঙ্কটে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। জনবল পুরণের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com