শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

অবহেলিতে শিশুদের মুখে হাসি ফুটলো উদ্দীপ্ত তারুণ্য

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একদল তরুনদের নিয়ে গঠিত সমাজসেবা মুলক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের সদস্যদের উদ্যোগে হাসি ফুটলো শতাধিক অবহেলিত শিশুর মুখে।
অবহেলিত এই শিশুদের হাতে তারা তুলে দিলো ঈদের নতুন পোশাক। ঈদের নতুন পোশাক পেয়ে মুখে হাসি নিয়েই বাড়ি ফিরলো শিশুরা। ৩০ মে বৃহস্পতিবার সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই পোশাক বিতরণ অনুষ্ঠানে তরুনদেরকে সাথে নিয়ে অতিথি হিসেবে শিশুদের হাতে রঙিন জামাকাপড় তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ফিনলে ডেন্টাল সার্জন ডা. পুষ্পিতা খাস্তগীর, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়গনেস্টিক সেন্টারের পরিচালক ডা. নাজিম আল কোরেশী, মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর সঙ্গিত প্রশিক্ষক ইপা বড়–য়া, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত সেন, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সিনিয়র সাংবাদিক নান্টু রায় প্রমুখ। উদ্দীপ্ত তারুণ্যের সদস্য শিমুল তরফদার বলেন, সংগঠনটির যাত্রা শুরু বেশ কয়েক মাস আগে, দীর্ঘদিন পরিকল্পনা করে আমরা একটি অনুষ্ঠান করলাম। ঈদের সমাজের অবহেলিত দরিদ্র পরিবারের সন্তানরা একটি নতুন জামা কিনতে পারেন না। আমরা “রঙ্গিন জামায় ফুটবে শিশুর হাসি” নামে একটি ইভেন্ট করেছি। চেষ্টা করেছি শিশুদের মুখে হাঁসি ফোঁটাতে। যদিও সংখ্যাটি তত বেশী ছিলো না, তবে আমাদের বিশ্বাস একদিন আমরা হাজার হাজার শিশুর মুখে হাসি ফোঁটাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com