বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুলিশ সুপারের উদ্যোগে নোয়াপাড়া চা-বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৭৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের নোয়াপাড়া চা-বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর মধ্যস্থতায় ওই বাগানের অচলাবস্থার নিরসন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াপাড়া চা-বাগানের ম্যানেজার ফখরুল ইসলাম ফরিদীকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা ২৫ মে থেকে কাজ থেকে বিরত থাকে। এতে বাগানে অচলাবস্থা সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি এবং বাগানের অচলাবস্থা নিরসনের জন্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে ২৮ মে মঙ্গলবার পুলিশ সুপার উভয়পক্ষকে নিয়ে তাঁর কার্যালয়ে আলোচনায় বসেন। আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা হয় এবং শ্রমিকরা গতকাল বুধবার থেকে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা গতকাল থেকে কাজে যোগ দিয়েছেন এবং এতে করে বাগানের অচলাবস্থার নিরসন হয়েছে।
হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রাজু আহম্মেদ, শ্রম অধিদপ্তরের উপপরিচালক রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন নাহিদুল ইসলাম, মাধবপুর থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, ডিজিএম রিয়াজ উদ্দিন, সহকারী ডিডি এল মোসাহিদ, শ্রমিক ইউনিয়ন সম্পাদক নৃপেন পাল, লস্করপুর ভ্যালী সভাপতি রবীন্দ্র গৌড়, চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, সম্পাদক মনি লাল বাউড়ি, শ্রমিক নেতা দুলাল ঘোষ মেম্বার, বাবুল রে‌্যালী মেম্বার, মীরা কৈরী প্রমুখ।
উল্লেখ্য গত শনিবার থেকে নোয়াপাড়া চা বাগানের সাড়ে ৯ শত চা শ্রমিক ম্যানেজার ফখরুল ইসলাম ফরিদী ও টিলা বাবু পন্ডিত রবিদাসের অপসারণের দাবীতে চা বাগানে শ্রমিক ধর্মঘট শুরু করেছিল ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com