বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের আবাসিক হোটেলে দেহ ব্যবসার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জের আবাসিক হোটেলগুলোতেক দেহ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। কতিপয় ম্যানেজারদের যোগসাজশে এসব ব্যবসা চলছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। রাতের চেয়ে দিনের বেলায় এসব ব্যবসা চলে বেশি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে একটি সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, হবিগঞ্জ শহরের সিনেমা হল, বেবীস্ট্যান্ড, কোর্ট স্টেশন, শ্বশানঘাট, ঘাটিয়া বাজার, পুরাতন পৌরসভা রোডসহ বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে এসব ব্যবসা চলছে। আর রুম ভাড়া ৫শ থেকে ১ হাজার টাকা করে নিচ্ছে কথিপয় মালিক ও ম্যানেজাররা। সম্প্রতি ডিবি পুলিশের অভিযানে খদ্দেরসহ বেশ কয়েকজন কলগার্লকে আটক করে জেল জরিমানা দেয়া হয়। কিন্তু আইনের ফাক-ফোকড় দিয়ে বেড়িয়ে এসে তারা আবার এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। এতে করে যুবসমাজ বিথমগামী হচ্ছে। অপরদিকে কারও দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হচ্ছে। তবে বেশির ভাগ হোটেলে যাচ্ছে প্রেমিক-যোগলরা। নাম প্রকাশে হোটেলের ম্যানেজাররা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন বৈধ কাস্টমার পাওয়া যায়া না। তাই কতিপয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরকে ম্যানেজ করে বেশি লাভের আসায় এসব ভাড়া দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com