স্টাফ রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক ল’ইয়ার্সের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ নেপাল যাচ্ছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ। নেপালের রাজধানী কাঠমন্ডুতে ১৮ জুলাই থেকে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই ১৯তম সম্মেলনে বাংলাদেশ থেকে ১৬ জন আইনজীবী অংশগ্রহণ করবেন। এতে নেতৃত্ব দিচ্ছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে কংগ্রেস উদ্বোধন করবেন নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা।
এবারের কংগ্রেসের প্রতিপাদ্য বিষয় হল “ফ্যাসিবাদ, গণহত্যা, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে জনগণের অধিকার, শান্তি এবং আন্তর্জাতিক আইন রক্ষায় গণতান্ত্রিক আইনজীবীদের ভূমিকা”। কংগ্রেস শেষে ২৩ জুলাই বাংলাদেশের আইনজীবীগণ দেশে ফিরবেন।