শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সৌদি আরবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমপি আবু জাহির উন্নয়নের গতিধারাকে ধরে রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কাজ করায় দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সরকারের এই উন্নয়নের গতিধারাকে ধরে রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। এই সরকারের উন্নয়নের ফলে হবিগঞ্জ এখন শিল্প নগরীতে পরিণত হয়েছে। এখানে পর্যটন বিকাশেরও অনুকুল পরিবেশ রয়েছে। প্রবাসীরা যদি হবিগঞ্জে বিনিয়োগ করেন তাহলে তাদের যেমনিভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনিভাবে এই এলাকা আরও উন্নত হবে। সোমবার রাতে সৌদি আরবের জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর উদ্যোগে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাভিশন এর সৌদি আরব পশ্চিমাঞ্চল প্রতিনিধি আলহাজ্ব সোহেল রানার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এ টিভি প্রতিনিধি বাহার উদ্দিন বকুলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, আর টিভি প্রতিনিধি হানিস সরকার, মাই টিভি প্রতিনিধি মোবারক হোসেন, বাংলা টিভি প্রতিনিধি রাজ রাজিব, মোহনা টিভি প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, সময় টিভি প্রতিনিধি আল মামুন শিপন, ডি বি সি প্রতিনিধি রঞ্জু আহমেদ। এমপি আবু জাহির প্রবাসে সাংবাদিকদের এই সুন্দর আয়োজন এর জন্য ধন্যবাদ জানান এবং দেশে আসলে সবাইকে হবিগঞ্জে আসার আমন্ত্রন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com