বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের উমেদনগর থেকে ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দানিয়ালপুরে দীলিপ রায় (৫৫) নামের এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার পাহারাদারসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিহত দীলিপ রায় উমেদনগর পশ্চিম হাটি এলাকার মৃত দীরেন্দ চন্দ্র রায়ের পুত্র। গতকাল সোমবার সকাল ১০টায় সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দীলিপ রায় দীর্ঘদিন ধরে দানিয়ালপুর শিল্প এলাকায় তৃষ্ণা ওয়ার্কশপ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে কাজ করছেন। নিহতের পুত্র দীপঙ্কর চন্দ্র রায় জানান, তার পিতা মাজার ভক্ত ছিলেন। প্রায় সময়ই মুড়ারবন্দ মাজারে যেতেন। গত রবিবার রাত ৯টায় তাকে ফোন করে জানান, তিনি বাড়িতে আসবেন না, মুড়ারবন্দ মাজারে যাবেন। গতকাল সোমবার সকালে ফোন পেয়ে তৃষ্ণা ওয়ার্কশপে আসেন। এসে দেখা যায় দরজা খোলা। তার পিতার মুখ ও হাত-পা বাধা অবস্থায় ঘরের তীরের সাথে দাড়ানো অবস্থায় রয়েছে। দেখেই তারা সদর থানায় খবর দেন। সে আরো জানায়, তার পিতাকে হত্যা করা হয়েছে এবং খুনিরা যাতে বেচে যায়, সেজন্য তাকে গলায় ফাঁস লাগিয়ে দাড় করিয়ে রেখেছে।
পুলিশ গতকালই অভিযান চালিয়ে খাদেম আলী (৩৫), মেহের আলী (৪০), তাহির মিয়া (৩৮) ও পাহারাদার ইউনুছ আলী (৫০) কে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে আটকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে আরও কারা জড়িত তাদেরকে আটক করে পরবর্তীতে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com