বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভেজাল ঘিয়ে সয়লাব হবিগঞ্জের বাজার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে ভেজাল ঘি ব্যবহার করার অভিযোগ পওয়া গেছে। আর এসব ঘি খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।
অভিযোগ রয়েছে, এসব ঘি-য়ে বিএসটিআইএর কোন অনুমোদন নেই কিংবা উৎপাদনেরও তারিখও নেই। কতিপয় বাবুর্চিরা মানুষকে বেকায়দায় ফেলে এসব ঘি ব্যবহার করছে। আর এতে করে তারা ওই ভেজাল ঘি বিক্রি করে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা কমিশন নিচ্ছে।
সূত্র জানায়, হবিগঞ্জ শহরে ১০টি কমিউনিটি সেন্টার রয়েছে। এসব সেন্টারে প্রায় দিনই বিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান থাকে। প্রতিটি অনুষ্ঠানে বাবুর্চিরা এসব ভেজাল ঘি ব্যবহার করে থাকে। প্রতিটি ঘির মূল্য ৭-৯শ টাকা করে নেয়া হয়। আর এতে তারা কমিশন পায় ৫০ ভাগ। প্রতিদিন বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে শতাধিক ঘি ব্যবহার করা হচ্ছে। ব্যবসায়ীরা কৌশলে এসব ঘি শুধুমাত্র বাবুর্চিদের কাছে বিক্রি করছে। যার ফলে তারা আইনশৃংখলা বাহিনীর ধরাছোয়ার বাইরে রয়েছে। ভেজাল ঘির মধ্যে রয়েছে, রাজা প্রিমিয়াম, এবিএম ওয়ান, স্বদেশ, এক ওয়ান শাহি, মডার্ন ও নিহন ঘি সহ বিভিন্ন কোম্পানির। এসব ঘি খাওয়ার পর বিভিন্ন রোগ বালাই দেখা দেয় বলেও অভিযোগ করেন অনেক ক্রেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com