বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং সড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ২

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৬৭২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে রুবেল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন। নিহত রুবেল খান হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের মজিদ খানের ছেলে। আহতরা হচ্ছে-বানিয়াচংয়ের জাতুকর্নপাড়া গ্রামের ধনাই মিয়ার ছেলে সৈদুল রহমান (৪৮) ও একই গ্রামের কাজল মিয়ার ছেলে রনি মিয়া (১৮)। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিল। গতকাল দুপুর ১টার দিকে ওই সড়কের শুটকি ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-পিকআপটি বানিয়াচংয়ে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪১৫২৩) সাথে সংঘর্ষ বাধে। এতে ৩ জন আহত হয়। গুরুতর আহত রুবেল খানকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু ঘটে। এদিকে দুর্ঘটনার পর পর ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম ফয়জুল হক। তার বাড়ি চুনারুঘাটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com