বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৫৯৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে ৫০ জন গরীব দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী মধ্যে ছিল সয়াবিন তেল, সেমাই, নোডলস, দুধ ও ময়দা। ইফতার মহফিলে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তাব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ সব পেশাজীবি মানুষের মিলনমেলায় রূপ নেয়। বানিয়াচং প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ইউএনও মোঃ মামুন খন্দকার, এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জি, ইউএইচও ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরাণ, থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, অধ্যক্ষ শাফিউজ্জামান খান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, রোটারিয়ান রেজাউল মোহিত খান, বানিয়াচং আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুণ মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বানিয়াচং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বড়বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জয়নাল আবেদীন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক সাধারণ সম্পাদক স্মৃতি চ্যার্টাজি কাজল। এছাড়াও বক্তব্যে রাখেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com