বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বজ্রপাত কেড়ে নিলো চা শ্রমিক কন্যার প্রান

  • আপডেট টাইম শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৬৬০ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে \ মাথার ছাতাটা মাথাতেই ছিলো। যে ছাতাটি রোদ এবং বৃৃষ্টি আটকাতো সেই ছাতাটা হার মানলো বজ্রপাতের কাছে। প্রকৃতির ভয়ানক বজ্রপাতে প্রান গেলো সিমা উড়াং (২০) এর। চা শ্রমিক পরিবারে জন্ম হলেও কাজের সন্ধানে তাকে বাইরে যেতে হয় হররোজ। সীমা ধান রোপন ও ধান কাটাতে খুব পটু। তাই হতভাগী সীমার নাম ডাক ছিলো এলাকাময়। সীমার বাড়ি উপজেলার আহম্মদাবাদ ইউপি’র আমু চা বাগানে। তার বাবার নাম প্রদীপ উড়াং। শুক্রবার সকালে সীমা যথারীতি ধান কাটতে যায় বাগানের পাশের গ্রাম ঘনশ্যামপুরে। সকাল ১১টায় আকাশ কালো করে মেঘ জমে। চা শ্রমিকরা সাধারনত বৃষ্টি পছন্দ করেন না। তাই সীমা কাজ ছেড়ে রওয়ানা হয় নিজ বাসস্থানের উদ্দেশ্যে। ঘরে কাছাকাছি পৌঁছলে বজ্রপাত শুরু হয়। একটি বজ্রপাত পতিত হয় সীমার উপর। ঘটনাস্থলেই প্রান হারায় সীমা।
সীমার বাবা জানান, সীমা তাদের আদরের কন্যা। তিনি কখনই চাননি তার কন্যা কাজে যাক, টাকা রোজগার করুক। কিন্তু সীমা বেকার থাকতে চায়নি। তাই সে কাজে যেতো প্রতিদিন।
এলাকাবাসিরা জানান, চা শ্রমিক নারী-পুরুষ কেউই বেকার থাকতে চান না। বেকারত্বকে তারা অভিশাপ মনে থাকেন। সীমাও ছিলো কাজ পাগলী একটা চঞ্চল মেয়ে। চা শ্রমিক কন্যা সীমার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল ঘটনাস্থলে ছুটে যান এবং নিহত পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। সীমার মরদেহ শুক্রবার বিকালে বেলাবিল শ্মশানে সৎকার করা হয়। সীমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com