বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ভোক্তা অধিদপ্তরের অভিযান নতুন বাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০১৯
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে জিলাপীতে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মেশানোর অপরাধে বাজারের নূরানী হোটেলকে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা এবং হাইকোর্টের এক রায়ে ঘোষিত নি¤œমানের পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখার অপরাধে বাজারের মায়ের দোয়া স্টোরকে ২ হাজার টাকা, মের্সাস মায়া স্টোরকে ১ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার দত্ত ও বানিয়াচং থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com