বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের সার্কিট হাউস এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউস রোড থেকে বিপুল পরিমান ইয়াবাসহ কাজী শাহিন (৪০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
সে ওই এলাকার কাজী জালাল উদ্দিনের পুত্র। গত রবিবার সকালে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, সে ইয়াবা ট্যাবলেট বিভিন্ন হারবাল সেন্টারে সরবরাহ করে আসছে। আর এইসব ইয়াবা ট্যাবলেট দিয়ে হারবাল সেন্টারে বিভিন্ন যৌন উত্তেজক ঔষধ উৎপাদন করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহিনসহ আরও তিনজনকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেছে। তাকে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com