বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গণফোরামের সাধারণ সম্পাদক হলেন রেজা কিবরিয়া

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে দলের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।
গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল পাঁচ নেতাকে কমিটি করার ক্ষমতা দেয়।
সুব্রত চৌধুরী বলেন, নতুন কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন ড. কামাল হোসেন। সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- এ এইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক আবু সাইয়িদ, আবদুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন, জগলুল হায়দার আফ্রিক, মহসিন রশীদ, শান্তিপদ ঘোষ, আ ও ম শফিক উল্লাহ, মেসবাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ জানে আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com