বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৬৯৬ বা পড়া হয়েছে

গত ২৫ এপ্রিল ২০১৯ তারিখে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় “উজিরপুরে ধানের বাম্পার ফলনের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুপ্রীম সীড কোম্পানী” এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে, বিষয়টি আমার নজরে এসেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যে প্রনোদিত।
সুপ্রীম সীড কোম্পানী ১৯৭৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের সেবায় কাজ করে আসছে। এই কোম্পানীতে বর্তমানে কর্মরত প্রায় ২০০ জন কৃষিবিদ বিভিন্নভাবে সার্বক্ষণিক কৃষকদের সেবা দিয়ে যাচ্ছেন। নিজস্ব কল সেন্টারের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তের কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। একমাত্র সুপ্রীম সীড কোম্পাণীরই ৫১০০ মে টন ধারণ ক্ষমতা কন্ডিশনাল গোডাউন রয়েছে। এছাড়াও অংসখ্য কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও নিবিড় তত্ত্বাবধানে উৎপাদিত ও আমদানিতকৃত বীজ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ল্যাবে পরিক্ষা ও সঠিক মান নিয়ন্ত্রণ করে বাজারজাত করে আসছে।
সংবাদের প্রকাশ করা হয়েছে যে, গত এক মাস যাবত কোম্পানীর প্রতিনিধির সাথে যোগাযোগ করে সারা পাওয়া যাচ্ছে না, এবং কোম্পানীর প্রতিনিধি বি-২৮ ধঅনের একর প্রতি ৮০-৯০ মন ফলনের কথা বলেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একমাত্র সুপ্রীম সীড কোঃ অফিসারগণ বীজ গজানো থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত কৃষকের পাশে থাকেন। এবং সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তাবায়নের মাধ্যমে কৃষকদের সম্পৃক্ত রাখেন। সংবাদে আরো উল্লেখ করা হয়েছে, উজিরপুর বাজারে শাহ আলশ ট্রেডার্স সুপ্রীম সীড কোম্পানীর ডিলার, কিন্তু বিষয়টি সত্য নয়। সুপ্রীম সীড কোম্পানীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সুপ্রীম সীড কোম্পানী লিঃ এর পক্ষে
কৃষিবিদ মশিউর রহমান
রিজিওনাল ম্যানেজার, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com