বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রাজপথের আন্দোলনেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে ॥

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৬৭৮ বা পড়া হয়েছে

শাহিদ আহমেদ তালুকদার
২০১১ সালে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে পুলিশ কর্তৃক দায়েরকৃত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মামলায় বেকসুর খালাসপ্রাপ্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শাহিদ আহমেদ তালুকদার বলেছেন, জেল জুলুম হুলিয়া, হামলা-মামলা দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে স্তব্ধ করা যাবেনা। সংবাদপত্রে এক বিবৃতিতে তিনি বলেন, রাজপথের আন্দোলনেই বন্দি খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন কর্মসূচিকে বেগবান করতে সকলকে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।
উল্লেখ্য, ২০১১ সালে অনুষ্ঠিত নবীগঞ্জ পৌর নির্বাচন পরবর্তী কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপি মনোনীত তৎকালীন মেয়র প্রার্থী এডভোকেট আব্দুস শহিদ গোলাপ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুসহ ৭৬ নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশ কর্তৃক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত মামলার সকল আসামীকে বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর হবিগঞ্জের সিনিয়র জুটিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিচার আদালত-২ এর বিজ্ঞ বিচারক তাহমিনা হক গত বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। এই মামলার অন্যতম আসামী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাহিদ আহমেদ তালুকদার। ১৯৯৭-৯৮ সালে নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলে নেতৃত্ব দেন তিনি। পরে পর্যায়ক্রমে নবীগঞ্জ থানা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং অর্থ সম্পাদকের দায়িত্বও পালন করেন। ২০১১ সালের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এডভোকেট আব্দুস শহিদ গোলাপের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠানের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়। এ মামলারও অন্যতম আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে। বেশ কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। ২০১৫ সালে অপর একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করায় তিনি কারারোদ্ধ হন। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার সাথে নির্বাচনী প্রচার কাজে অংশ নিয়ে তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবরণ করেন। বর্তমানে তাকে ১০/১২টি মামলার আসামী হিসেবে নিয়োমিত আদালতে হাজিরা দিতে হয়। দলের যে কোন কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী শাহিদ আহমেদ তালুকদার সিলেট ‘ল’ কলেজ থেকে এলএলবি পাশ করে বর্তমানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com