মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নুসরাত হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৭৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিন মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার লোকজন। এ সময় বক্তারা ন্যাক্ষারজনক এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি প্রদান করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু’র সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডঃ তুষার মোদকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু, এডঃ অহিন্দ দত্ত চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, জগদীশ চন্দ্র মোদক, এডঃ শুধাংশু সূত্রধর, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অনুপ কুমার দেব মনা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর অধিকারী, সাধারণ সম্পাদক অলক চন্দ, এডঃ দেবাঞ্জন ভট্টাচার্য্য, স্বপন বণিক, বাদল রায়, হিরেন্দ্র দত্ত, কাউন্সিলর গৌতম রায় প্রমুখ। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন এডঃ জুনায়েদ আহমেদ, পীযূষ চক্রবর্তী, সৈয়দ কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com