মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাতছড়ি জঙ্গল থেকে আগুনে পোড়া বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি গহীণ জঙ্গল থেকে আগুনে পোড়া এক ব্যক্তির মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যানের চাকলাপুঞ্জি চা-বাগানের গহীণ জঙ্গলের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাকে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে না-কি আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে-সে বিষয়টিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতছড়ি বনবিট রেঞ্জের টহলরত বনবিটের সদস্যরা একটি বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পান। মরদেহের হাত-পা বাধা ও মুখ গামছা দিয়ে পেচানো এবং সারা শরীর আগুনে পোড়া ছিল। মরদেহ দেখতে পেয়ে তৎক্ষণাৎ চুনারুঘাট থানায় খবর দেয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ও মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিনসহ চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন, কে বা কারা অজ্ঞাত এই ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে বস্তাবন্দি করে সাতছড়ি জাতীয় উদ্যানে পেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com