মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে এক্সেভেটরসহ ১০ হাজার ফুট বালু জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও দু’টি এক্সেভেটর মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকা থেকে এগুলো জব্দ করেন।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে ইজারাবিহীন বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে লাল মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি এক্সেভেটর জব্দ করেন অ্যাসিল্যান্ড। পরবর্তীতে এগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নটবর রুদ্র পালের জিম্মায় রাখা হয়েছে।
চুনারুঘাট থানার এসআই মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া বালু ও মেশিন পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহাররুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com