মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল বক্স বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে গত ৮ এপ্রিল নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১০ এপ্রিল ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১৫ এপ্রিল ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করেন।
প্রতিষ্ঠানগুলো হলো-পূর্বতিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল হিকমা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, খাদিজাতুল ক্বোবরা (রা.) মহিলা মাদ্রাসা, ম্যাপল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এবং মর্নিংসান কিন্ডার গার্টেন। মিড ডে মিল বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, পূর্বতিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নকুল মিয়া তালুকদার, ম্যাপল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল আউয়াল, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/মুহতামিম/অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ‘মিড ডে মিল বক্স’ বিতরণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘টিফিনের সময় ছাত্রছাত্রীরা যেনো নিজ নিজ বাসা থেকে খাবার নিয়ে আসতে পারে এবং বাইরের খাবার না খেতে পারে সেই জন্যই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ শিক্ষার্থীরা সঠিকভাবে লেখাপড়া করে যেনো সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ হয় পৌর মেয়র সে প্রত্যাশা করেন। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই নবীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com