মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সকল ধর্মের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ভ্রাতৃত্ববোধ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, স্বাধীনতার পর অনেক রাজনৈতিক দল সরকার গঠন করলেও দেশের উন্নতি হয়নি। তারা সৃষ্টি করেছে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ। কিন্তু জাতির পিতার কন্যা জননেত্রেী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সকল ধর্মের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ভ্রাতৃত্ববোধ। আওয়ামী লীগ বিশ^াস করেÑধর্ম যার যার আর রাষ্ট্র সভার। এজন্যই দেশের মানুষ আজ শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।
শনিবার রাতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির শহরের কালিবাড়িতে বাসন্তী পূজা উৎসব পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী লোকজন ও দর্শনার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মাঝে সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, কালিবাড়ি কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা পূজা উদযাপন পরিষদের এডভোকেট নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল জ্যোতি চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনাথ বন্ধু তরফদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ প্রতীম দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার রতনপুরে বাসন্তী পূজা মন্ডপ পরিদর্শনে যান। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুুল মুকিত, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী মাস্টারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com