মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল ৮ কোটি টাকা ॥ ৯ জনের নিকট দেড় কোটি

  • আপডেট টাইম বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন গ্রাহকের নিকট প্রায় ৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে ৯জন গ্রাহকের নিকট বকেয়া রয়েছে ১ কোটি ৪১ লাখ ৬ হাজার ২৪ টাকা। এর মধ্যে সম্পাদক জামে মসজিদের নিকট ১৪ লাখ ৬৫ হাজার ৭২৪ টাকা, ম্যানেজার এসপিএস ওয়াটারের নিকট ৩৬ লাখ ১২ হাজার ১৪৬ টাকা, হবিগঞ্জ সিভিল সার্জনের নিকট ১৬ লাখ ৬ হাজার ৭৩৫ টাকা, জেলা শিল্পকলা একাডেমীর নিকট ১০ লাখ ১৭ হাজার ৯৮৬ টাকা, মেয়র হবিগঞ্জ পৌরসভার নিকট ১১ লাখ ৫৬ লাখ ৩ টাকা, উমেদনগর সুরমা অটো রাইছ মিলের নিকট ১৭ লাখ ৪৭ হাজার ৬৮ টাকা, সেক্রেটারী কোর্ট এর নিকট ১১ লাখ ৬৩ হাজার ৭০ টাকা, মোঃ গোলাম মওলার নিকট ১৩ লাখ ৪৬ টাকা এবং সোহেল মিয়ার নিকট ১০ লাখ ৩৭ হাজার ২৪৬ টাকা।
এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিরেশ্বর সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বকেয়া বিলের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিকরণ অভিযান চলছে। উল্লেখিত গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য ইতিমধ্যে নোটিশ প্রদান করা হয়েছে। এর মধ্যে মোঃ গোলাম মওলার বিরুদ্ধে বকেয়া বিল আদায়ে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com