বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরতলীর মাছুলিয়ায় অগ্নিকান্ড

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া ব্রীজের পূর্বপাড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য অন্যান্য দোকানগুলো রক্ষা পেয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মোঃ আক্তার হুসেনের ডেকোরেটার্স এর দোকানে মোমবাতি জ্বালিয়ে দোকান বন্ধ করে যান। মোমবাতি জ্বলে শেষ হয়ে ঘরে থাকা টেবিলে আগুন ধরে যায়। এ আগুন থেকে পাশে থাকা নাসির মিয়ার মুদি দোকান, দুলাল মিয়া ও ভক্ত গোপ এর দুটি স্টেশনারি ও বাবুল শীলের একটি সেলুন পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। এদিকে, ফায়ার সার্ভিস কর্মীরা বলেন সময়মতো তারা ও বৃষ্টি না থাকলে আরো আশেপাশে থাকা দোকান পুড়ে ছাই হয়ে যেত। এ ঘটনার পর দোকানের মালিকরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, ব্যক্স নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com