বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে শহরসহ ১৩টি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা শহরসহ ১৩টি ইউনিয়ন দুই দিন ধরে বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। গতকাল সারারাত ব্যাপী দুই দিন ব্যাপী বিদ্যুত বিছিন্ন থাকায় গ্রামাঞ্চলসহ সর্বত্র তীব্র অন্ধকারে ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়। গত রাতে ও সোমবার সকালে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের প্রায় ২০/২৫টি খুঁটি, বিভিন্ন গ্রামের শতাধিক বাড়িঘর, গাছপালা এবং শিলা বৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশকান্দি, দীঘলবাক, নবীগঞ্জ সদর, কালিয়ারভাঙ্গা, দেবপাড়া, পানিউমদা, কুর্শি, করগাঁও, ভাকৈর পূর্ব পশ্চিম, ইনাতগঞ্জ ইউনিয়ন।
পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারি জানিয়েছেন, নবীগঞ্জ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ২/৩ দিন সময় লাগবে। ঝড়ে অনেক স্থানে খুঁটিগুলো ও লাইনের তার ছিড়ে লন্ডভন্ড হয়েছে। তার মেরামতের কাজ চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান বলেন, আমরা এখনো ক্ষতিপুরণ নির্ধারন করেনি। খোঁজ খবর নিচ্ছি তবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com