বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুষ্ট পরিকল্পনার মাধ্যমে পৌর পরিষদকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছন, সুষ্ট পরিকল্পনার মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং সকল অসঙ্গতি কাটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য পৌর পরিষদকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে এখন প্রশাসনের সর্বত্রক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে কর্মতৎপরতা পরিচালিত হচ্ছে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে।’
গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পৌর পরিষদের মাসিক সভা। সভায় পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ আলোচনায় উঠে আসে পৌরসভার সীমানা সম্প্রসারণ, মাষ্টারপ্ল্যান বাস্তবায়ন, রাস্তা-ড্রেনসহ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিদ্যুত, ট্রেড লাইসেন্স, কর আদায়, কর নিরূপন, মশক নিধন, টমটমের লাইসেন্স বিতরণে শৃংখলা বজায় রাখা, পৌরসভার মার্কেট সমূহের সুষ্ট ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়সমূহ। সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির পৌরসভার উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল ও পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানগন। সভায় হবিগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হিরাজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com