বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ইউপি সদস্য ময়না মিয়া হত্যা মামলায় ১ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৫৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ইউপি সদস্য ময়না মিয়া হত্যা মামলার এজহারভূক্ত আসামী মাহমুদ মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ মার্চ মামলার তদন্তকারী অফিসার এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। সে দক্ষিণ যাত্রাপাশা গ্রামের গরীব উল্লার ছেলে। এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ময়না মিয়া হত্যাকান্ডের ঘটনায় বেশ কিছু বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাচ্ছে, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ২২মার্চ রাত সাড়ে ৮ টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত মেম্বার ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা। দক্ষিণ যাত্রাপাশার বড়বাড়ি সংলগ্ন নিহতের বাড়ির রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এ হত্যাকান্ডের ঘটনায় ময়না মিয়ার ছেলে বাবলু মিয়া বাদী হয়ে মন্নানকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬/৭জন উল্লেখ করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার তদন্তভার দেয়া হয়েছে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com