বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় এমপি মিলাদ গাজী ॥ জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলে এদেশ স্বাধীন হয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলে এদেশ স্বাধীন হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাঙ্গালী জাতিকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। ১৯৭১ সালে যারা এ দেশের স্বাধীনতায় বিরোধীতা করেছিল তাদের সন্তানরা আজ আওয়ামীলীগে ঢুকে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা মিলানায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টান ও ঐতিহাসকি ৭ ই মার্চের ভাষনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমদ ও শিক্ষা প্রকৌশলী মুহাইমুনুল ইসলামের পরিচালানায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, ওসি মোঃ ইকবাল হোসেন, উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, সহকারী কমান্ডার মৌলদ হোসেন কাজল, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ। বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা মোঃ শামসুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল হক চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com