সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে সায়হাম জুট মিলের শ্রমিক কুলসুমা হত্যা রহস্য উদঘাটন

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সায়হাম জুট মিলের শ্রমিক কুলসুমা হত্যাকান্ডে ৪ দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে। মোবাইল ফোনের কল লিষ্টের সুত্র ধরে আটক ইকবালের জবানবন্দিতে খুনের রহস্য বেরিয়ে এসেছে। পুলিশ জানায় কূ প্রস্তাবে রাজি না হওয়ায় কারনে আপন ভগ্নিপতির সহযোগীতায় কুলসুমাকে ৭ দূর্বৃত্ত মিলে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। খুনের ৪ দিন পর গত সোমবার সন্তোষপুর গ্রাম থেকে মোবাইল ফোনের সুত্র ধরে ইকবাল নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৫ এ আদালতে হাজির করা হলে সে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী কুলসুমা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্তোষপুর গ্রাম থেকে ভগ্নিপতি জুয়েল মিয়া (২৫), উত্তর বেজুড়া থেকে দেওয়ান আলী (৩৫) কে পুলিশ গ্রফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com