বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্বাধীন দেশে অন্যায় ভাবে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে-মুজিবুর রহমান সেফু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৭৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আজকের এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। স্বাধীন দেশে আজ অন্যায় ভাবে বিএনপির চেয়ারপার্সনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারব বন্দি করে রাখা হয়েছে। তাই আজ স্বাধীনতা দিবসে আমাদের একটাই শপথ খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরতলীর শারফিন সুপার মার্কেটে দলের অস্থায়ী কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরফরাজ চৌধুরী সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মুজতাহিদ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুল করিম মজিদ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুসেফ বখত চৌধুরী, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর চৌধুরী, মঈনুল ইসলাম বাচ্চু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, জয়নাল আবেদীন, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুজ্জামান তুহিন, আল-আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক শাহিন তালুকদার, মনিরুজ্জামান মনির, কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান, উপজেলা ছাত্রদল নেতা ফুয়াদ হাসান রাজন, হুমায়ুন আহমেদ, জাকারিয়া আহমেদ, সাইফুর রহমান রাজন, সোহেদ আহমদ, শামীম আহমদ, আব্দুল মজিদ, আল-আমিন প্রমুখ। এর আগে রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com