বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে পুলিশ ও ক্রীড়া সংস্থার উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৪ টায় এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পৌর মেয়র দিলীপ দাস, সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কাউন্সিলর উম্মেদ আলী শামীম, ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় হবিগঞ্জ পৌরসভা ও গোপায়া ইউনিয়ন অংশ গ্রহণ করে। এতে হবিগঞ্জ পৌরসভা জয়ী হয়। খেলা শেষে পুলিশ সুপার খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com