বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ওয়াসিম হত্যায় মামলা করলো সিকৃবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নবীগঞ্জের ওয়াসিম আফনানকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ এনে মামলা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মৃত্যুঞ্জয় কুন্ডু গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজার মডেল থানায় বাদী হয়ে উদার পরিবহনের চালক জুয়েল, হেলপার মাসুক ও সুভারভাইজার সেবুলকে আসামী করে মামলা দায়ের করেন। চালক ও হেল্পার কারাগারে থাকলেও সুপারভাইজার সেবুল পলাতক রয়েছে।
প্রক্টর জানান, বিশ্ব বিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রদের সাথে আলোচনা করে তিনি এ মামলা করেছেন। এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য ২৩ মার্চ বিকেল ৫টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় চলন্ত বাসে কথা কাটাকাটির জেরে হেলপারের ধাক্কায় বাসের নীচে চাপা পড়ে বিশ্ব বিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম আফনানের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com